অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৭:১২
  • 809 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৭:১২
  • 809 বার পঠিত
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি
৪

টানা ৬ বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতেই তার অধিনায়ক ক্যারিয়ারের ইতি ঘটছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে দুদলের লড়াই। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ তিনি নিজেই এ বার্তা দিলেন।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে মাশরাফি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাব আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।

কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর জবাবও দিয়েছেন তিনি। ম্যাশ বলেন, এ মুহূর্তে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ক সেট করতে চাচ্ছে তারা। এ সিদ্ধান্তে আমি বোর্ডের সঙ্গে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম।

বাংলাদেশের হয়ে ২০১০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন মাশরাফি। তবে লম্বা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বহারান তিনি। ২০১৪ সালে আবার নেতৃত্বে ফেরেন নড়াইল এক্সপ্রেস। এ জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই তাদের বিরুদ্ধেই দলনায়ক হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি।

মাশরাফিই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন। তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলেছে তারা। সর্বোচ্চ ৪৯টি ম্যাচে জয় পেয়েছেন টাইগাররা। ডানহাতি পেসারের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনালে খেলেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। মাশরাফির নেতৃত্বেই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজ হারায় বাংলাদেশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581