অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে শোকজ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২২, ০৮:৩৭
  • 286 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২২, ০৮:৩৭
  • 286 বার পঠিত
অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে শোকজ
২

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর জাপার আহবায়ক, চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে শোকজ করা হয়েছে। গতকাল পার্টির মহাসিচব মোঃ মজিবুল হক চুন্নু এমপি স্বাক্ষরিত শোকজ নোটিশটি সংবাদকর্মীদের হাতে পৌছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না এজন সাত কর্মদিবস সময় দেয়া হয়েছে।
জানা গেছে গত ২৩ সেপ্টেম্বর বরিশালে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় ব্যানার নিয়ে তমুল হট্টগোল বাধে। দলের কো চেয়ারম্যান সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপির উপস্থিতিতেই এক পর্যায়ে মহানগর ও জেলার নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রে অভিযোগ আকারে গেলে ক্ষুদ্ধ হন শীর্ষ নেতারা। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ হাবুলকে শোকজ করা হয়।
শোকজে উল্লেখ করা হয়েছে গত ২৩ সেপ্টেম্বর বরিশালে আয়োজিত বর্ধিত সভায় আপনি ( অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল) নীচে অবস্থান করে সভা বানচাল করার ইন্দন যোগান এবং ব্যানার ছিড় ফেলে সভা বানচাল করার চেষ্টা করেন। উপরোক্ত কাজ কেন দলীয় শৃংখলা ভঙ্গ হবে না এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না এজন্য সাত কর্ম দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, শোকজ নোটিশ তিনি হোয়াটস অ্যাপ এ পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগকে তিনি অস্বিকার না করে বলেন, ঘটনা স্থলে তিনি ছিলেন না তবে যারা রওশন এরশাদের ছবি ছিড়েছেন, আমি কাদের সমর্থন করি। তার মতে রওশন এরশাদ বর্তমানে রাজনৈতিক দালাল হিসাবে পরিচিত । জাতীয় পার্টিতে তার কোন অবদান নাই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581