অফিস সময়ে ক্লিনিকে অস্ত্রোপচার, বাউফলে চিকিৎসককে শোকজ

  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২০, ০৯:২১
  • 779 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২০, ০৯:২১
  • 779 বার পঠিত
অফিস সময়ে ক্লিনিকে অস্ত্রোপচার, বাউফলে চিকিৎসককে শোকজ
১

অফিসের সময় ক্লিনিকে সিজার করার অভিযোগে বাউফল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নূপুর আখতারকে শোকজ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. নূপুর আখতার প্রায় দিনই অফিসের সময় বেসরকারি ক্লিনিকগুলোতে সিজার ও আলট্রাসনোগ্রাম করেন। ঠিকমতো অফিস করেন না। এ কারণে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। তিনি রোববার বেলা ১১টা ১০ মিনিটের সময় অফিস থেকে বের হয়ে অদূরে বাউফল নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে গিয়ে একটি সিজার অপারেশন করেন। এরপর সেখান থেকে বের হয়ে সেবা ও কথামনি ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাম করেন। পৌনে ১টার দিকে আবার হাসপাতালে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা তাৎক্ষণিক বিষয়টি অবহিত হয়ে ডা. নূপুর আখতারকে শোকজ করেন। তাকে তিনদিনের মধ্যে ওই শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘ডা. নূপুরকে এর আগেও মৌখিকভাবে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি কথা শুনেননি। এখন তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581