অভিনেত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৯:০৮
  • 1021 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৯:০৮
  • 1021 বার পঠিত
অভিনেত্রীর আত্মহত্যা
৩

কাজ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন ‘ময়ুরপঙ্খী’র অভিনেত্রী সুবর্ণা যশ (২৩)। গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেগাসিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন এ অভিনেত্রী। কিন্তু সম্প্রতি কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্বজনরা। মা-বাবার একমাত্র সন্তান সুবর্ণা উচ্চমাধ্যমিক পাঠ চুকে কলকাতায় সাংবাদিকতা পড়তে যান। কলকাতায় যাওয়ার পর কিছুদিন নানা জায়গায় শিক্ষানবীশ হিসেবে কাজ করেন।
পরে তিনি টলিপাড়ায় কাজ নেন। ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে প্রধান চরিত্রের বান্ধবীর ভূমিকায় দেখা যায় তাকে। নিয়মিত টালিগেঞ্জর সিনেমাপাড়ায়ও যাতায়াত ছিল তার। কিন্তু সাফল্য আসছে না বলে অবসাদ চেপে ধরে তাকে। এই অবসাদে অসুস্থ হয়ে পড়লে পরিবার সুবর্ণাকে বাড়ি নিয়ে যায়। এমনকি তার চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে ক’দিন আত্মীয়দের বাড়িতে বেড়িয়ে রোববার বর্ধমানে নিজেদের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581