আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাকে সাজাতে হবে- এমপি মীরা

  • আপডেট টাইম : জুলাই ২৮ ২০২০, ২০:৪৮
  • 827 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৮ ২০২০, ২০:৪৮
  • 827 বার পঠিত
আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাকে সাজাতে হবে- এমপি মীরা
৩

মো. সুজন মোল্লা বানারীপাড়া।। আগামী প্রজন্মকে ফুল-ফল ও শস্য-শ্যামল সোনার বাংলা উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন বরিশাল’র সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এমপি মীরার নিজ অর্থায়নে বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ-বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও  বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিংবডির সভাপতি সৈয়দা রুবিনা আক্তার মীরা কলেজের আঙ্গিনায় আম,তাল ও মেহগিনি গাছের চারা রোপণ করেণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ গর্ভনিং বডির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়েদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমুখ।

এর আগে এমপি মীরার নির্দেশনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার বানারীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ-বনজ ও ঔষধী চারা রোপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ভেষজ, ফলদ, ঔষধী ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।

এর আগে এমপি মীরা উজিরপুর উপজেলায় একই কর্মসূচি পালন করেণ। সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাকে ঢেলে সাজাতে কাজ করছেন।  যাতে করে নতুন প্রজন্ম আগামীতে আওয়ামী লীগের আর্দশ ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিচরণ করতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581