আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ০৮:৩১
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২১, ০৮:৩১
  • 735 বার পঠিত
আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৫

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮)। সোমবার রাতে উপজেলার চাউকাঠি গ্রামের এই অভিযানে তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তার দুই যুবক হচ্ছে- ওই গ্রামের আব্দুর বর সরদারের ছেলে মোঃ রফিকুল সরদার (৩৪) এবং একই গ্রামের মো. আসাদুল হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (৩৩)।
র‌্যাব জানায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চাউকাঠি গ্রামের অভিযান চালিয়ে রফিক ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২ যুবক মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।

এই মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন বরিশাল র‌্যাবের ডিএডি মোঃ নূর ইসলাম।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581