আজ পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি

  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ০৯:৩৬
  • 883 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ০৯:৩৬
  • 883 বার পঠিত
আজ পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি
২

ডেস্ক রিপোর্ট।। ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি আগামীকাল (২ ডিসেম্বর)। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

পার্বত্য শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এর নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের কাগজ আয়োজিত আজ এক গোলটেবিল আলোচনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে, চুক্তির বাকি ধারাগুলোও বাস্তবায়ন হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, ‘সরকার পার্বত্য এলাকার মানুষকে অনেক গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে। শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কোন ঘাটতি নেই। এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন।

পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তিতে পাহাড়ের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তৎকালীন শান্তি বাহিনীর সদস্যদের সশস্ত্র আত্মসমর্পণের স্থান খাগড়াছড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে পালনের জন্য খাগড়াছড়িতে গ্রহণ করা হয়েছে ৩ দিনের নানা কর্মসূচী। দিবসটিকে ঘিরে স্থানীয় প্রশাসন খাগড়াছড়িসহ পাহাড়ের বিভিন্ন স্থানে সর্বোচ্চ সতর্কাবস্থাও গ্রহণ করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581