আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ০৭:৩৯
  • 262 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২২, ০৭:৩৯
  • 262 বার পঠিত
আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত ১০
৬

মনিরুজ্জামান সুমন, আমতলী থেকে।। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকন বাড়ীর সামনে মোল্লা পরিবহন ও একটি ভাঙ্গারী মালামাল বোঝাই পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে।

জানাগেছে, কুয়াকাটাগামী মোল্লা পরিবহন (ঢাকা মোট্রো-ব-১৩-১৫১২) আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকনবাড়ীর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি হয়। ওই মাহেন্দ্র গাড়ীটিকে রক্ষা করতে গিয়ে ভাঙ্গারী বোঝাই একটি পিকআপের সাথে পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ দুমড়ে মুড়ছে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। মাহেন্দ্র ও বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়। আহত নয়ন (৩৫), মিলন (৩৩), নাদিয়া (১৮), আল আমিন (২৫) ও নাবিলাকে (১৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়। অপর আহতদের বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আহত নাদিয়া বলেন, ঘণ কুয়াশার মধ্যে মোল্লা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়ীকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র গাড়ীর বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে বাসটি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভেঙ্গে দুমড়ে মুড়চে গিয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, আহত ৫ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, পরিবহন বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581