আমতলী‌তে ৩য় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৮:১৮
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৮:১৮
  • 831 বার পঠিত
আমতলী‌তে ৩য় শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
৮

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি মারিয়া মানুষিক রোগী। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সন্ধ্যার পরে আমতলী উপজেলার গেড়াবুনিয়া এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের উত্তর গেড়াবুনিয়া গ্রামের ইসমাইল হাওলাদারের একমাত্র কণ্যা মারিয়া। মারিয়া উত্তর গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। রবিবার দুপুরে ভাত খাওয়ার পরে এবং সন্ধ্যার আগের কোনো এক সময়ে বসতঘরের দোতালায় উঠে টিনের চালার রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার পরে মারিয়ার মা সালেহা বেগম রুয়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মারিয়াকে ঝুলে থাকতে দেখেন। এ সময় তিনি ডাক চিৎকার দিলে ঘরের অন্যান্য লোকজন উপড়ে উঠে দেখেন মারিয়া রুয়ার সাথে ঝুলে আছে। আত্মহত্যার কারন জানা না গেলেও পরিবারের দাবী দীর্ঘদিন ধরে মারিয়া মানুষিক সমস্যায় ভূগতেছিলেন। সংবাদ পেয়ে রাতেই আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
মারিয়ার মা সালেহা বেগম বলেন, স্যার গো মুই তো ঘরের মধ্যেই আল্লাম। মুই ফ্যান ছাইরা নিচে বইয়া টিভিতে করোনার খবর দেখছি। মোর এতুডু মাইয়া কিভাবে যে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো মুই একটু টেরও পাই নাই। তিনি আরো বলেন, মোর এই একটাই মাইয়া, মাথায় সমস্যা একটা কথাও হোনেনা। অনেক ফহির ফাক্কা দেহাইছি। ভাল হরতে পারি নাই।
আমতলী থানার ওসি মো. শাহআলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য রবিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581