আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৬:৪৮
  • 151 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২২, ০৬:৪৮
  • 151 বার পঠিত
আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
৩

দি বরিশাল ডেস্ক।। ফিফা বিশ্বকাপ ২০২২ জয় উপলক্ষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এইচ. ই আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ ও দেশটির সকল নাগরিককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার কূটনৈতিক মিশন খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনা দলের বর্ণাঢ্য বিজয়ের জন্য বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি, ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি স্নেহ এবং ভালবাসা আমাদের দু’দেশের মানুষকে গভীরভাবে সংযুক্ত করেছে। বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় উপলক্ষে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে আপনার দেশের জাতীয় ফুটবল দলের প্রতি গভীর ভালবাসার পরিচয় দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দুই দেশের জনগণের এই অভূতপূর্ব ভালবাসা ও স্নেহ আমাদের দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে। আগামীতে দু’দেশের রাজধানীতে দূতাবাস চালুর মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত ও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581