আর্জেন্টিনার ‘বাজপাখি’ আসছেন সোমবার

  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২৩, ০৫:৫০
  • 249 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২৩, ০৫:৫০
  • 249 বার পঠিত
আর্জেন্টিনার ‘বাজপাখি’ আসছেন সোমবার
৬

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমলিয়ানো মার্টিনেজ আসছেন বাংলাদেশ ও কলকাতা সফরে। সব ঠিক থাকলে আগামীকাল ৩ জুলাই সোমবার তার বাংলাদেশে আসার কথা আছে। মাত্র কয়েক ঘণ্টা তিনি এদেশে কাটাবেন। এর মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা আছে।
এরপর তিনি উড়াল দেবেন ভারতে।

মূলতঃ কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্টিনেজ। তবে তিনি যখন জানতে পারলেন বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সাথে সাথে তিনি বাংলাদেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন। কারণ, মিডিয়ার কল্যাণে এদেশের আর্জেন্টিনা ভক্তদের কথা মেসি-মার্টিনেজরা সবাই জানেন।
তাই কয়েক ঘণ্টার জন্য হলেও তিনি এই দেশটাকে দেখে যেতে চান। ইতোমধ্যেই এক ফেসবুক পোস্টে মার্টিনেজের ঢাকাগামী বিমানে ওঠার খবর জানিয়েছেন শতদ্রু দত্ত।

অন্যদিকে মার্টিনেজের আগমন ঘিরে কলকাতায় উন্মাদনা তৈরি হয়েছে। ৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তার।
৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। এই সময় ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। ৪ জুলাই বিকাল সাড়ে ৪টায় তিনি কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেই ম্যাচের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581