আ.লীগের সভাপতিমণ্ডলীতে শাজাহান খান-নানক-রহমান

  • আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ০৯:২২
  • 794 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ০৯:২২
  • 794 বার পঠিত
আ.লীগের সভাপতিমণ্ডলীতে শাজাহান খান-নানক-রহমান
৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। এঁরা হলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। আজ শনিবার আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন এই কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শাজাহান খান দেশের পরিবহন খাতের বড় নেতা। তিনি নৌপরিবহনমন্ত্রী ছিলেন। তবে চলতি বছর নতুন সরকার গঠনের সময় শাজাহান খান বাদ পড়েন। জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন গত কমিটিতে। আর আবদুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ এ সম্মেলনে নবমবারের মতো সভাপতি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এবারের সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে ৫১ করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।

গতকাল শুক্রবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের উদ্বোধনী পর্ব শেষ হয়। আজ হয় দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনেই কমিটি করা হয়।

আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচনের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন উপদেষ্টা পরিষদের সদস্য মশিউর রহমান ও সাইদুর রহমান। আজ দ্বিতীয় অধিবেশনের শুরুতে বর্তমান কমিটির নেতারা সভা করে কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। এরপর সবাই কাউন্সিলরদের সারিতে চলে আসেন। মঞ্চে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপর শুরু হয় নেতা নির্বাচনের কার্যক্রম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581