ইউপি কার্যালয়ের সিলিং ফ্যান খুলে পড়ে আহত ২

  • আপডেট টাইম : জুন ০২ ২০২১, ০৮:০৬
  • 698 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০২ ২০২১, ০৮:০৬
  • 698 বার পঠিত
ইউপি কার্যালয়ের সিলিং ফ্যান খুলে পড়ে আহত ২
৩

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইসারি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে দুজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তার ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান বলেন, সচিব শারমিন আক্তারের কক্ষে ছিল পুরোনো ফ্যান, সেটা খুলে পড়ে। এতে সচিবের ঠোঁট কেটে গেছে। মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। তাঁদের দুজনকে চিকিৎসার জন্য বানারীপাড়ায় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

আহত আরিফুল ইসলাম বলেন, চার মাস আগে তিনি জন্মনিবন্ধন কার্ড ঠিক করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও তা ঠিক না হওয়ায় আজ সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের সঙ্গে তাঁর কক্ষে কথা বলছিলেন। হঠাৎ সিলিং ফ্যানটি ভেঙে নিচে পড়ে। এতে তিনি ও সচিব আহত হয়েছেন। বর্তমানে দুজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581