ইসলা‌মিয়ায় ২ মাথা ৩ পা নিয়ে শিশুর জন্ম, শেবাচ‌িমে ২ ঘণ্টা পর মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২১, ০১:০৩
  • 694 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২১, ০১:০৩
  • 694 বার পঠিত
ইসলা‌মিয়ায় ২ মাথা ৩ পা নিয়ে শিশুর জন্ম, শেবাচ‌িমে ২ ঘণ্টা পর মৃত্যু
৩

ব‌রিশা‌লে ইসলা‌মিয়া হাসপাতা‌লে দুই মাথা ও তিন পা নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। তবে জন্মের দুই ঘণ্টা পরই শেবা‌চিম হাসপাতা‌লে শিশুটি মারা যায়।

নগরীর ইসলামিয়া হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় সিজারে সন্তান প্রসব করেন পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল জলিলের স্ত্রী শারমিন। নবজাতক আশঙ্কাজনক হওয়ায় তাকে শের-ই বাংলা মেডিক্যালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

জলিল জানান, এটি তাদের প্রথম সন্তান। গর্ভধারণের পাঁচ মাসের সময় স্থানীয় চিকিৎসকের কাছে যান তার স্ত্রী। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তারা জানতে পারেন, গর্ভের ভ্রুণের দুটি মাথা আছে। তারা মনে করেন, গর্ভে হয়তো জমজ শিশু।

জলিল বলেন, গর্ভকাল পূর্ণ হলে বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালে গাইনী চিকিৎসক তানিয়া আফরোজের কাছে স্ত্রীকে নিয়ে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, জমজ নয়, একটিই শিশু, যার দুটি মাথা আছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় সিজারে শারমিনের সন্তান প্রসব করান। প্রসবের পর দেখা যায়, শিশুর দেহে দুই মাথা ও তিন পা।

প্রসবের পর নড়াচড়া না করায় তাকে শের-ই মেডিক্যালে রেফার করা হয়। সেখানে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চিকিৎসক তা‌নিয়া আফ‌রোজ ব‌লেন, ‘শা‌রিরীক ও গঠনগত ত্রুটির কারণে এরকম নবজাতকের মৃত্যু হয়। ওই নবজাতক জন্মের পর মল ত্যাগ করলেও কোনোরকম নড়াচড়া করেনি। এ কারণে তাকে শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাঁচেনি।’

তিনি আরও বলেন, ‘ওই নারী পুর্ণাঙ্গ সময়েই বাচ্চা প্রসব করেছেন। সিজারের পর কিছুটা রক্তের সংকট দেখা দিলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581