এ বছর সর্বোচ্চ ‘ডাক’ মারা প্রথম তিনজনই বাংলাদেশের!

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২২, ০৫:৪৪
  • 441 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২২, ০৫:৪৪
  • 441 বার পঠিত
এ বছর সর্বোচ্চ ‘ডাক’ মারা প্রথম তিনজনই বাংলাদেশের!
৫

টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর চললেও এই ফরম্যাটে বাংলাদেশ এখনও দুগ্ধপোষ্য শিশু। সাদা পোশাক গায়ে চাপালেই যেন সবার মাঝে ছটফটানি শুরু হয়ে যায়। ব্যাট হাতে নামলেই দেখা যায় আউট হওয়ার প্রতিযোগিতা। মাঝেমধ্যে কেউ কেউ ভালো পারফর্ম করেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

গতকাল থেকে শুরু হওয়ার অ্যান্টিগা টেস্টেও তেমনটাই ঘটেছে।
চলতি ২০২২ সালে মাত্র ১টি টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটি নিউজিল্যান্ডের মাটিতে অবিশ্বাস্যভাবে পাওয়া জয়। পরবর্তী ম্যাচগুলোর পারফর্মেন্স এতটাই খারাপ যে, নিউজিল্যান্ডের ওই জয়কে নিয়ে মাতামাতি করা যায় না। গতকালই অ্যান্টিগায় ৬ ব্যাটার ‘ডাক’ মেরেছেন! এই নিয়ে ৩ বার এক ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার ‘ডাক’ মারল! শুধু তাই নয়, চলতি বছরে ‘ডাক’ মারায় বাংলাদেশের ধারেকাছে কেউ নেই।

আরও স্পষ্ট করে বললে, চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ ‘ডাক’ মারা প্রথম তিন ব্যাটারই বাংলাদেশের। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি ‘ডাক’ মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুই নম্বরে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন মুমিনুল হক। তিনিও ১২ ইনিংসে ৪ বার ‘ডাক’ মেরেছেন। পরের দুটি অবস্থান যথাক্রমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। দুজনেই ৩টি করে ‘ডাক’ মেরেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581