ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৭:১১
  • 1056 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৭:১১
  • 1056 বার পঠিত
ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ
৫

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার দুপুর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করবেন। এর আগে, উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৮ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন বিচারক।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়। পরে ট্রাইব্যুনান মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআই গত ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত তা আমলে নিয়ে সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। এর ২০ দিনের মাথায় গত ১৬ জুন মোয়াজ্জেম হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন ওসি মোয়াজ্জেম হোসেন। সেই জামিনের শুনানি শেষে গত ৩ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন নামঞ্জুর করে বিচারিক আদালতে মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলেন।

একই সঙ্গে এই সময়ের মধ্যে প্রসিকিউশনের কারণে মামলা নিষ্পত্তি না হলে তখন পরিদর্শক মোয়াজ্জেমের জামিন আবেদন বিবেচনা করতে বলা হয় হাইকোর্টের আদেশে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581