করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৫:৩৮
  • 671 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৫:৩৮
  • 671 বার পঠিত
করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার ঢাকায় প্রেরণ
৪

করোনাভাইরাসে আক্রান্ত বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির মধ্যে স্যার নিয়মিত অফিস ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২ আগস্ট সকালে গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন তিনি। শারীরিকভাবে অসুস্থবোধ করলে তিনি ওই দিন থেকেই নগরীর রাজা বাহাদুর সড়কের সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান।
পরদিন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিস্টের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ৪ আগস্ট রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসভবনে আইসোলেশনে ছিলেন।

মো. ইকবাল হোছাইন বলেন, শনিবার সকালে স্যারের বুকের সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে তার ফুসফুসের সামান্য কিছু অংশে ইনফেকশন ধরা পড়ে। তার ফুসফুসে এক শতাংশের মতো সংক্রমণ ধরা পড়েছে। এরপর পুলিশ হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকেলে অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581