কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত ১, আহত ১৫

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৫:০০
  • 419 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৫:০০
  • 419 বার পঠিত
কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত ১, আহত ১৫
৫

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া সড়কের মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মামুন (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন যাত্রী আহত হয়েছেন। কলাপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া আল্লাহর রহমত পরিবহনের বাসটি পটুয়াখালী যাচ্ছিল।

পথে নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর নামকস্থানে পৌঁছামাত্র যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে বাসের হেলপার পটুয়াখালীর দুমকি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মামুন নিহত হন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581