কলাপাড়ার লক্ষ্মীর হাটের আয়রণ ব্রীজ মরণ ফাঁদ

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:৪২
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:৪২
  • 786 বার পঠিত
কলাপাড়ার লক্ষ্মীর হাটের আয়রণ ব্রীজ মরণ ফাঁদ
৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় লক্ষ্মীর খালের উপর নির্মিত আয়রণ ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচল করছে। বর্তমানে ব্রিজটির আর সিসি পিলার ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছে। স্থানীয় সরকার অধিদপ্তর দেড়যুগ আগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীর খালের উপর এ ব্রিজটি
নির্মান করেন।

সংস্কারের অভাবে এটি ধীরে ধীরে অনুপযোগী হয়ে
পড়েছে। স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে ছোট প্রায় ঘাট দূর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয়ার জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তর ২০০১ সালে লক্ষ্মীর খালের উপর এ আয়রণ ব্রিজটি নির্মান করে। ব্রিজটির উপর দিয়ে খাপড়াভাঙ্গা ও
লতাচাপলী দু’ইউনিয়নের মানুষ চলাচল করছে। এছাড়াও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, ঐতিহ্যবাহি মিশ্রীপাড়া ফাতেমা হাই মাধ্যমিক
বিদ্যালয় ও মিশ্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহস্রাধিক ছাত্র-ছাত্রীদের ব্রীজ পার হয়ে স্কুল কলেজে আসতে হয়। অথচ মেরামত না হওয়ায় বর্তমানে ব্রীজটি চরম বেহাল দশায় পরিনত হয়েছে।

লক্ষ্মীর গ্রামের আব্দুল রশিদ হাওলাদার জানান, এ ব্রিজটি নির্মানের পর থেকে অদ্যবদি কোন মেরামত করা হয়নি। লোকজনের চলাচলে দূর্ভোগ দেখে কাঠের তক্তা দিয়ে স্থানীয়রা মেরামত করেছে।
লতাচাটলী ইউনিয়ন চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা জানান, ব্রিজটি দিয়ে চলা অনুপযোগি ঘোষণা করা হয়েছে তার পরেও লোকজন
ঝুুঁকি নিয়ে চলছে। লতাচাপলী ইউনিয়নে এরকম আরও ৪টি ব্রিজ রয়েছে যা দ্রুত সংস্কার কিংবা নির্মাণ করা দরকার।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, বিষয়টি জেনেছি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের
চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581