কলাপাড়ার শ্রমিকে হাত ভেঙ্গে দিলো শ্রমিক লীগ নেতা

  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ১০:১৫
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ১০:১৫
  • 767 বার পঠিত
কলাপাড়ার শ্রমিকে হাত ভেঙ্গে দিলো শ্রমিক লীগ নেতা
২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৮নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ার শ্রমিক লীগ নেতার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিলো ইলেকট্রনিক্স ও স্যানিটারি মিস্ত্রী হাসান ভূইয়ার। উপজেলার মহিপুর থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিব মৃধার নেতৃত্বে এ বর্বর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আহত হাসান বাদী হয়ে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
হাসান ভূইয়া বলেন, গত ৪ অক্টোবর দুপুরে শ্রমিক লীগ নেতা হাবিব মৃধার নেতৃত্বে আরও ৫জন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা না দেয়ায় দোকানে থাকা জিআই পাইপ দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। এসময় তারা দোকানের ক্যাশ থেকে এক হাজার টাকা নিয়ে যায়। গত ৩০ অক্টোবর প্রথম দফায় হাবিব চাঁদা দাবি করে। এছাড়া তাদের চাঁদা না দিয়ে কোন কাজ করা সম্ভব না বলে হাসান অভিযোগ করেন। গোটা এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম করায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে শ্রমিক লীগ নেতা হাবিব মৃধা হামলার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, তার কাছে পাওনা টাকা চেয়েছি। কোন চাঁদা চাইনি। কথা কাটাকাটি হওয়ায় রাগের বশবর্তী হয়ে পাইপ দিয়ে মেরেছি।
###

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581