কলাপাড়ায় ছাত্রলীগের ত্রান তৎপরতা অব্যাহত

  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৭:৪৭
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২০, ১৭:৪৭
  • 812 বার পঠিত
কলাপাড়ায় ছাত্রলীগের ত্রান তৎপরতা অব্যাহত
৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা জনগোষ্টির বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা পাঁচ দিন ধরে নিজেস্ব অর্থায়নে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সাবানসহ খাদ্য সামগ্রি বিতরণ করেছেন তারা। ইতিমধ্যে পৌর শহর ও উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওইসব কর্মহীন হয়ে পরা মানুষের হাতে এসব খাদ্য সামগ্রি তুলে দেন। এসময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থাকতে অনুরোধ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কলাপাড়া কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের কল্যানে কাজ করে। তাই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা জনগোষ্টির বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক পরিবারকে আমাদের নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতে দেশের ক্রান্তিলগ্নে এ ধারা অব্যাহত থাকবে বলে এই ছাত্রলীগ নেতা জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581