কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর বালু দস্যুদের হামলা॥ আটক-১০

  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৭:৫৯
  • 816 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৭:৫৯
  • 816 বার পঠিত
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর বালু দস্যুদের হামলা॥ আটক-১০
৩

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালিয়েছে বালু দস্যুরা। এ হামলার ঘটনায় ১০ বালু দস্যুকে আটক
করে কলাপাড়া থানায় পুলিশ সোপর্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সোমবার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নদী থেকে বালু উত্তোলনকারী বালু দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায়
বালু উত্তোলনকারী ৪০-৫০ জনের একটি চক্র লাঠি নিয়ে ভ্রাম্যমান আদালতের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ভ্রাম্যমান আদালতের নৌযানের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারী বালু দস্যুদের মূল হোতা লিটন গাজী ও তার এক সহযোগী রানা গাজীকে কোস্টগার্ডের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সরকারি কাজে বাধাদানের অভিযোগে পেশকার জাফর প্যাদা বাদী হয়ে
কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। এছাড়া

এ হামলার ঘটনায় আটক আটজনকে (ড্রেজারের স্টাফ) ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদন্ড দিয়েছেন। দন্ডিতরা হচ্ছে জহিরুল ইসলাম, হানিফা, বশির আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুদ রানা, মোহাম্মদ মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, নদী থেকে বালু কাটার খবর পেয়ে তিনি অভিযানে যান। সকাল সাড়ে আটটার
দিকে পশুর বুনিয়া নদীতে বালু কাটার ড্রেজারের কাছে পৌছেন তারা। তখন ড্রেজারের মাসুম নামের এক স্টাফকে বালু কাটার মালিক লিটন গাজীকে
প্রয়োজনীয় বৈধতার কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। তাকে ফোনে জানানোর পরে লিটনগাজী সহ আরও ৪০-৫০জন লোক লাঠিসোটা নিয়ে ভ্রাম্যমান আদালতের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে। এমনকি একটি নৌযানে ওঠে উপজেলা প্রশাসনের বোটটিকে ধাওয়া করে।
এসময় কোস্টাগার্ডের সহায়তায় হোতা লিটনাগাজী সহ তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এছাড়া ড্রেজারে অবস্থান করা আরও আটজনকে আটক করা হয়। হামলায় অংশগ্রহনকারী অন্য দস্যুরা দ্রুত সটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581