কারিগরি ত্রুটি, বরিশালে বিমানের ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:৩৪
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:৩৪
  • 820 বার পঠিত
কারিগরি ত্রুটি, বরিশালে বিমানের ফ্লাইট বাতিল
৩

কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ। আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

ফ্লাইটটির নির্ধারিত সময়সূচি বাতিল করা হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটির সময়সূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বরিশাল অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

বিমানের অফিস সূত্র জানায়, উড়োজাহাজটির ত্রুটি চিহ্নিত করার জন্য কারিগরি সদস্যদের একটি দল ঢাকা থেকে বরিশালে যাবেন। এই ফ্লাইটটি আগামীকাল সোমবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যেসব যাত্রী ওই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকিদের টিকিট ফেরত দেওয়া হবে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের ফ্লাইটটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে কারিগরি ত্রুটির কারণে এটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। বিমানটি রহমতপুর বিমানবন্দরেই আছে। সমস্যার সমাধান হলে আগামীকাল সকাল ৯টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581