খালেদার জামিন শুনানি : সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৮:৩৩
  • 1073 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ১৮:৩৩
  • 1073 বার পঠিত
খালেদার জামিন শুনানি : সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা
১০

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশপথ, আশপাশে ও আদালত চত্বরের অভ্যন্তরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে আইনজীবী, বিচারপ্রার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের আদালত চত্বরে প্রবেশ করানোর ব্যবস্থা করছে।
এর আগে গত ২৫ নভেম্বর খালেদা জিয়ার এই জামিন আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য আসলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বলেন, ‘এটি আমরা পূর্ণাঙ্গ বেঞ্চে (আপিল বিভাগের ছয় বিচারপতি) শুনব।’
এরপর জামিন আবেদনের বিষয়টি শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। তবে ওইদিন সুপ্রিম কোর্টে আজকের মত বাড়তি নিরাপত্তা ছিল না।
পরের দিন গত মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের দিক থেকে আসা বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে হঠাৎ সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নেন। তখন সুপ্রিম কোর্টের সবগুলো সবগুলো গেট বন্ধ করে দেয়া হয়। পরে বিএনপি নেতাকর্মীদের সরানোর সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
নিরাপত্তা জোরদারের বিষয়ে সুপ্রিম কোর্টের দায়িত্বে থাকা পুলিশের এডিসি নাদিয়া ফারজানা বলেন, ‘এর আগে গত মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা হঠাৎ সুপ্রিম কোর্টের সামনের সড়কে বসে পড়ে। পরে সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। তাই আজ এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’-জাগো নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581