খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে

  • আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১২:৩৯
  • 848 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১২:৩৯
  • 848 বার পঠিত
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে
৯

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে এ রিপোর্ট জমা দেয়।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

তবে ৫ ডিসেম্বর বিএসএমএমইউ’র পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা না দেওয়ায় সেদিন আদালত ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন। সেদিন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে দিতে চাওয়ায় আপিল বিভাগের এজলাস কক্ষে হট্টগোল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

সূত্র- সমকাল
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581