গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার ৪জন হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২০, ০৮:১৪
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২০, ০৮:১৪
  • 759 বার পঠিত
গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার ৪জন হাসপাতালে ভর্তি
৫

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ৪জন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. আবুল কালাম (৭০), মোসা. রওশনা বেগম (৫৫), রিনা বেগম (৩৫) ও মাজেদা বেগম (৩৪)।

 

ঘটনা সূত্রে ও আহত রিনা বেগম জানান, ২ নভেম্বর রোজ সোমবার বিকাল অনুমান ৫টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের মুন্সি বাড়ি কালভার্টের উপর পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদেরকে
এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী
আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুল ইসলাম বলেন, আহতরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৭, ৮, ৯ ও ১০নং বেডে ভর্তি আছে। রিনা
বেগমের কানের লুতরি ছিড়ে যায়। বাকি আহতদের শরীরে মারধরের চিহ্ন আছে।

 

আহত বৃদ্ধ আবুল কালাম বলেন, বাড়ি থেকে বের হয়ে আমার ছেলের বাড়িতে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় কুদ্দুস খলিফা, হাসান খলিফা, জলিল খলিফা, শফি খলিফা, রফিক খলিফা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর করেছে।

 

এ বিষয়ে আহত রওশনা বেগম জানান, আমার ছেলেকে মেরে ওরা ক্ষেন্ত হয় নি, এখন আমাদেরকেও মারতে চায়। আমরা এখন আহত অবস্থায় হাসপাতালে পরে আছি। এ বিষয়ে মৃত.
রিয়াজুলের বড় ভাই মো. নিজাম হাওলাদার বলেন, আমার ভাইকে হত্যা করেছে।

 

এ ব্যাপারে গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীরা এ মামলা তুলে নেওয়ার জন্য আমার বাবা, মা, স্ত্রী ও খালাকে মারধর করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন, বিষয়টি আমি শুনেছি। পানপট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস মেলকার বলেন, আসলেই চারজনকে মারধর করায় ঘটনাটি দুঃখজনক। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581