গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২০ সচেতনতা সভা

  • আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২০, ০৬:০৬
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২০, ০৬:০৬
  • 754 বার পঠিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২০ সচেতনতা সভা
৩

মো. নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২০ উপলক্ষে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এই নিষিদ্ধকালীন সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া, সাধারণ সম্পাদক মো. নুর সায়েদ মাতব্বর, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সাংবাদিক মো. নাসির উদ্দিন, সাংবাদিক মো. মামুনুর রশিদ, মো. সাকিব হাসান, মো. রিয়াদ হোসাইন, সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বক্তবে তিনি বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। বাংলাদেশের অহংকার রূপালী সম্পদ। এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে এক যোগ হয়ে ইলিশ সংরক্ষনে এগিয়ে আসি। বিশে^র প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। সুতরাং এই অর্জনকে আমাদের অটুট রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581