গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবণের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৩:৩৬
  • 829 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ০৩:৩৬
  • 829 বার পঠিত
গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবণের শুভ উদ্বোধন
২

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। শিক্ষাই জাতির মেরুদন্ড। সুবিধা বঞ্চিত ও শিক্ষার আলো ছড়াতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কচুয়া গ্রামে সোমবার বেলা ১২টায় ‘৬৮নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, কেন্দ্রীয় নেতা মো. মামুন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষা বান্ধব বর্তমান শেখ হাসিনা সরকার, স্কুলটির ভবণের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে শিক্ষার কোন বিকল্প নাই। তারই ধারাবাহিকতায় ‘৬৮নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করা হলো। এর আগে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ম হল রুমে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ১০হাজার মাস্ক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা। ওই সভায় বক্তব্যে কেন্দ্রীয় নেতা মো. মামুন আজাদ ৫হাজার মাস্ক দেয়ার ঘোষণা দেন। প্রধান অতিথি এস.এম শাহজাদা সকলের উদ্দেশ্যে বলেন, মহামারি করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলে মাস্ক ব্যবহার করবেন। মাস্কের বিকল্প নাই বলে তিনি জানান। এসময় ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581