গলা‌চিপায় র‌্যাবের হা‌তে মানবপাচারকারী আটক

  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ১৪:৩১
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ১৪:৩১
  • 773 বার পঠিত
গলা‌চিপায় র‌্যাবের হা‌তে মানবপাচারকারী আটক
৩

পটুয়াখালীর গলাচিপা থেকে মো. সোহরাব গাজী (৫০) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, র্দীঘদিন ধরে একটি চক্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার করছে। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। চক্রটি বাংলাদেশ থেকে যুবকদের মধ্যপ্রাচ্যে পাচার করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. সোহরাব গাজীকে আটক করা হয়। সোহরাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্য বলে স্বীকার করেছেন।

র‌্যাব কর্মকর্তা ইফতেখারুজ্জামান আরও জানান, সোহরাব পতলাক মো. সাইফুল ইসলাম (বর্তমানে ওমান) ও মো. গনি মিয়ার (বর্তমানে ওমান) সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে মানবপাচার করেন। তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581