গাড়িতে ম্যাজিস্ট্রেট স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন: অত:পর আটক

  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ০৭:৫৭
  • 716 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ০৭:৫৭
  • 716 বার পঠিত
গাড়িতে ম্যাজিস্ট্রেট স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন: অত:পর আটক
৫

লকডাউনের মধ্যে প্রাইভেটকারে ম্যাজিস্ট্রেট ও সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মহাসড়ক দিয়ে যাত্রী পরিবহনের দায়ে যাত্রীসহ গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পিছনে ডাক বিভাগের স্টিকার এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়। এসময় চালককে জিজ্ঞাসা করলে সে (চালক) অসংলগ্ন কথা বলেন। এসময় গাড়ি ও চালক তাজুল ইসলাম আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিপিন চন্দ্র বিশ্বাস চালক তাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় চালকের কাছ থেকে মুচলেকা রেখে মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581