গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদার বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:০৩
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ০১:০৩
  • 783 বার পঠিত
গ্রেনেড হামলায় জড়িত অভিযোগে খালেদার বিরুদ্ধে মামলার আবেদন
৩

দি বরিশাল ডেস্ক।। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। খালেদা জিয়াকে মামলার একমাত্র আসামি করা হয়েছে। মামলার বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।

আজাদ জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে এ আবেদন করা হয়েছে। বেলা ১১টা নাগাদ আবেদনের বিষয়ে শুনানি হবে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, মেজর জিয়া যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া একইভাবে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।

সূত্র: বার্তা২৪.কম

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581