চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় জয় পেলো ফরচুন বরিশাল

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৩, ০৬:১৮
  • 198 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৩, ০৬:১৮
  • 198 বার পঠিত
চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় জয় পেলো ফরচুন বরিশাল
৯

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু করে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলই পায় জয়ের স্বাদ। এবার মুখোমুখি লড়াইয়ে তৃতীয় জয়ের খোঁজে ছিল বরিশাল-চট্টগ্রাম। এই মিশনে সফলতা পেয়েছে বরিশাল। চট্টগ্রামকে ২৬ রানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় জয়ের স্বাদ পেলো সাকিব আল হাসানের দল। 

আজ চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে ইফতেখার আহমেদের অপরাজিত ফিফটিতে ভর করে ৭ উইকেটে ২০২ রান তোলে ফরচুন বরিশাল। বিপিএলের ৯ ম্যাচ শেষে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে জিয়াউর রহমানের মারকুটে ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৬ রান তুলতে সমর্থ্য হয় চট্টগ্রাম।
২০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৬ রান নিয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উসমান খান। আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন। উন্মুখ চাঁদের সংগ্রহ ২১ বলে ১৬ রান।

দুই ব্যাটারের ধীরগতির ইনিংসেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহে ৪২ রান যোগ করেন জিয়াউর রহমান। ২১ বলে ২৮ রানে আফিফ আউট হলে ভাঙে এই জুটি। জিয়া ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ১০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শুভাগত হোম। 

ফরচুন বরিশালের সাকিব, খালেদ আহমেদ, কামরুল ইসলাম এবং করিম জানাত একটি করে উইকেট নেন। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৩ রান তোলে বরিশাল। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান নিয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজ। দশের কোঠা পেরোতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ৩ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করে ফেরেন তিনি। এনামুল হক বিজয়ের সংগ্রহ ৩০ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ২৫ রানে আউট হন। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে ইফতেখার আহমেদের ব্যাট থেকে। ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৭ রান করেন তিনি। ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন ইবরাহিম জাদরান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। 

চট্টগ্রামের আবু জায়েদ রাহী ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581