চলে গেলেন বাপ্পি লাহিড়ী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ২৩:৪৩
  • 724 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ২৩:৪৩
  • 724 বার পঠিত
চলে গেলেন বাপ্পি লাহিড়ী
৬

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ২৪ ঘণ্টাও কাটলো না। সংগীতশিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ী প্রয়াত হলেন মুম্বইয়ের হাসপাতালে। করোনায় আক্রান্ত হয়েছিলেন বেশ কিছুদিন আগে। তার স্বরযন্ত্রও ঠিক মতো কাজ করছিল না। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে যে, বুধবার ভোরে জীবনাবসান হয় বাপ্পি লাহিড়ীর। প্রথমে লতা মঙ্গেশকর, তারপর দশদিনের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। ভারতীয় সংগীত জগতে সত্যিই যেন মড়ক লেগেছে। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গভীর শোকের সৃষ্টি হয় সংগীত মহলে, সাধারণ মানুষের মধ্যে।
সংগীতশিল্পী দম্পতি অপরেশ লাহিড়ী ও বাঁশরী লাহিড়ীর সন্তান সহজাত প্রতিভার অধিকারী ছিলেন। পাঁচ বছর বয়সে তবলার ঝংকার তোলেন তিনি।
তারপর অপরেশ ও বাঁশরী মুম্বই প্রবাসী হওয়ার পর বাপ্পিও মুম্বই চলে যান। খুব অল্প বয়সে বলিউডের ফিল্মে সুর দেন। বহু হিট গানের জন্ম দেন। আই এম এ ডিসকো ডান্সার তাঁরই সৃষ্টি। ভারি গহনা পরে থাকতে ভালোবাসতেন। বিয়ে করেছিলেন সংগীতশিল্পী চন্দ্রানী মুখোপাধ্যায়ের বোনকে। শ্রীরামপুর থেকে একসময় ভোটে লড়েছিলেন তিনি। ৬৯ বছরে তার প্রয়াণ নিঃসন্দেহে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581