চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আটক ৭

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ২০:০৬
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ২০:০৬
  • 792 বার পঠিত
চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আটক ৭
৩

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ চোর চক্রের ৪ সদস্য ও চুরির ঘটনায় জড়িত ৩ সহযোগীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, অপু শিকদার (২৫), মোহাম্মদ তুহিন রহমান (২৪), মোহাম্মদ নজরুল ইসলাম রাজন (২৯), সেলিম ওরফে শান্ত হাওলাদার (২৪), শফিকুল ইসলাম শাহিন, সমির দত্ত (৬০), জয় সাহা (২৪)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বিষয়টি জানান।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, গত ২ ও ৩ জুলাই কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের চন্দ্রপারা প্রথম গলি এলাকায় একটি স্টেশনারি দোকান থেকে দুইটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং সাত হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড চুরি হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হলে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপু, তুহিন, রাজন, শান্তকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য মতে বরিশাল ফায়ার সার্ভিস রোডস্থ ভোলা বডিং থেকে শাহিনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পরে ফকিরবাড়ী রোডস্থ পপুলার ফার্মেসি থেকে সমিরকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৬৬৭০ টাকা মুল্যমানের মোবাইল রিচার্জ কার্ড এবং জয়কে স্ব-রোড নতুন বাকলার পিছনে, কাউনিয়া থেকে গ্রেফতার করে তার কাছে থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581