ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠিয়ে বহিস্কার হলেন কলেজ শিক্ষক

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৯:২৬
  • 907 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৯:২৬
  • 907 বার পঠিত
ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠিয়ে বহিস্কার হলেন কলেজ শিক্ষক
৪

বরগুনার বামনা উপজেলা সদরের বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আসরাফুল হাসান লিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ এক ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে এ হয়রানি করা হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীর।

সম্প্রতি সাবেক ওই কলেজছাত্রী তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে কলেজ শিক্ষক আসরাফুল হাসান লিটনের যৌন হয়রানীর বিষয়টি প্রকাশ করেন। বিষয়টির সত্যতা প্রমাণ করতে মেসেঞ্জারের কিছু স্ক্রিনশটও আপলোড করেছেন তিনি। আপলোড করা স্ক্রিনসটে দেখা যায়, কলেজ শিক্ষক আসরাফুল হাসান লিটন প্রথমে সাবেক ছাত্রীকে বারবারই কিছু একটা বলতে চাচ্ছিলেন। পরবর্তীতে মোবাইল নম্বর চান। এক পর্যায়ে ভিডিও কলে কথা বলেন, কল কেটে দিয়ে প্রথমে সরি বলেন।

আবার কিছুক্ষণের মধ্যেই নিজের গোপনাঙ্গের ছবি পাঠান।

এ ব্যাপারে বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মুর্তযা আহসান মামুন বলেন, প্রাথমিক তদন্ত শেষে গভর্নিং বডি ও শিক্ষক পরিষদের যৌথ সভায় কঠোর সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে সরাসরি বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনগত আরও কঠিন ব্যবস্থাও নিতে হতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আসরাফুল হাসান লিটনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581