বরিশালে শিশুকে পানিতে চুবিয়ে হত্যা

ছোট্ট খেলার সা‌থি জা‌নি‌য়ে দিল তার মা কিভা‌বে বন্ধু‌কে হত্যা ক‌রে‌ছে

  • আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৯:২৬
  • 806 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৯:২৬
  • 806 বার পঠিত
ছোট্ট খেলার সা‌থি জা‌নি‌য়ে দিল তার মা কিভা‌বে বন্ধু‌কে হত্যা ক‌রে‌ছে
৪

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে / বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামে সাড়ে ৩ বছরের শিশুকে হত্যার পর মজা পকুরের কুচুরিপানার নীচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।
নিহত হামিম কোদালিয়া গ্রামের বাসিন্দা ছালাম কবিরাজের ছেলে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পাশাপাশি জাকিয়া নামে এ গৃহবধুকে গ্রেফতারও করা হয়েছে।বিষয়টি শুক্রবার (০১ মে) দুপুরে নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের চাচা বশার ও ফুফু শিউলি জানান, বৃহষ্পতিবার (২৯এপ্রিল) বেলা ১টার পর থেকে তাদের ভাইয়ের ছেলে হামিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।
পরে তার খোঁজে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতেও অনুসন্ধান চালানো হয়। না পেয়ে হামিমের খেলার সাথি পার্শবর্তী বাড়ির এনায়েত ও জাকিয়া দম্পতির ৪ বছরের ছেলেকে জিজ্ঞাসা করা হয়।
সে আদো আদো কন্ঠে জানায়, হামিমকে তার মা জাকিয়া মারধর করে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে অন্য একটি মজা পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে। ওই শিশুর দেয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে বিকেলে সাড়ে ৩ বছরের হামিমের মরদেহ কচুরিপানার নীচ থেকে উদ্ধার করা হয়।বিষয়টি থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জাকিয়াকে আটক করে নিয়ে যায়।
নিহত হামিমের ফুফু শিউলি জানান, জাকিয়ার ছেলে তার ছোট ভাই ছালামের সন্তানের সাথে খেলা করতে বাড়িতে প্রায়ই আসে। এজন্য জাকিয়া রাগারাগিও করে। পরে গতপরশু ছোট ভাই জাকিয়ার ছেলেকে বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটেলা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581