জাপা নেতা টেঁটাবিদ্ধ

  • আপডেট টাইম : মে ১৯ ২০২১, ০৮:০৫
  • 706 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৯ ২০২১, ০৮:০৫
  • 706 বার পঠিত
জাপা নেতা টেঁটাবিদ্ধ
২

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাপা নেতা এলাহি মল্লিককে টেঁটাবিদ্ধ ও রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুলাদী সদর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় মীরাবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
এলাহি মল্লিক (৭০) মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের আমির হোসেন মল্লিকের ছেলে ও ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি।
মুলাদী সদর ইউপি সদস্য নান্নু মল্লিক জানান, তার বড়ভাই এলাহি মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় খাসেরহাট বন্দরে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কাঠেরপুল এলাকার মীরাবাড়ির সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের এনায়েত মল্লিক, শাখায়েত মল্লিক, শুক্কুর রাঢ়ী, আজাহার মল্লিকসহ ১০-১২ জন দুর্বৃত্ত টেঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলাহি মল্লিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রাখে।
সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই এলাহি মল্লিকের ছেলে আজিজুল মল্লিক বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581