ঝালকাঠিতে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : মে ০৮ ২০২১, ০৭:৫৯
  • 808 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২১, ০৭:৫৯
  • 808 বার পঠিত
ঝালকাঠিতে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপচেলার বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সজল খান (২০) নামে মোটসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৮ মে) দুপুরে রাজাপুর-কাঁঠালিয়া একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সজল নলছিটি উপজেলার গোয়ালকাঠি গ্রামের মো. শাহ আলম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নানা হযরত আলী হাওলাদারের বাড়িতে থাকতেন সজল। পড়াশোনার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে কচুয়া থেকে কাঁঠালিয়া যাচ্ছিলেন। পথে বড় কাঁঠালিয়া বাইপাস এলাকায় একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলটির সামনে থেকে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে সজলকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রলিটি পালিয়ে যায়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন-, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581