ঝালকাঠিতে মেম্বরের বাসা থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার

  • আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১২:০৯
  • 860 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১২:০৯
  • 860 বার পঠিত
ঝালকাঠিতে মেম্বরের বাসা থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার
৫

ঝালকাঠির সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে দুস্থ মানুষের জন্য সরকারের দেওয়া আড়াই টন ত্রাণের চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে চাল উদ্ধার হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ত্রাণের আড়াই টন চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে সেই বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না।

জেলা প্রশাসক জোহর আলী বলেন,ওই ইউপি সদস্য তার পরিবারের সদস্যদের জানিয়েছেন- চালগুলো তিনি কিনেছেন। বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581