ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান || ঘুষের ২ লাখ টাকা উদ্ধার

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১০:৪৫
  • 886 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১০:৪৫
  • 886 বার পঠিত
ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান || ঘুষের ২ লাখ টাকা উদ্ধার
৩

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট  অফিসে বিভিন্ন দুর্নীতির অভিযোগে আকস্মিকভাবে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়া নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালে ঠাসা থাকে। নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া অধিকাংশ পাসপোর্ট হয় না। অনেক সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও পাসপোর্ট প্রতি অতিরিক্ত দেড় হাজার টাকা করে নিয়ে পাসপোর্ট প্রদান করেন।

এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তল্লাশি চালায় দুদক কর্মকর্তারা। এ সময় একটি লকারের মধ্য থেকে পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়া দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, উপ-সহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার ও আলম আমীন।

সূত্র জানায়, একটি সাধারণ পাসপোর্টের জন্য ৩ হাজার ৪৫০ টাকা ও জরুরি ৬ হাজার ৯০০ টাকা ফি সোনালী ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে টাকা জমা দিয়ে পাসপোর্ট অফিসে গেলে কর্মকর্তারা ফরমে কোনো ভুল না থাকলেও, নানা ভুল আছে বলে ফিরিয়ে দেন। তারা দালাল দেখিয়ে দেন। আবার নিজেরাও টাকা নিয়ে পাসপোর্ট করে দেন।

প্রতিটি পাসপোর্টে এক হাজার থেকে ১৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় পাসপোর্ট গ্রহীতাদের। ঘুষের টাকা না দিলে কোনোভাবেই পাসপোর্ট পাওয়া যায় না অফিস থেকে।

বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপপরিচালক দেবব্রত মণ্ডল বলেন, নানা অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখান থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ অফিসে টাকা রাখার কোনো প্রয়োজন নেই। কারণ পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। আমার অফিসে ঘুষ দুর্নীতি নেই। এর পরেও দুদক অভিযান করেছে, তারা তদন্ত করে দেখুক। অভিযোগ সত্য হলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581