টিসিবির চালসহ নিত্যপণ্য উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশ

  • আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ১৩:৩০
  • 749 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ১৩:৩০
  • 749 বার পঠিত
টিসিবির চালসহ নিত্যপণ্য উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশ
২

অনলাইন ডেস্ক।।  নভেল করোনাভাইরাসের কারণে টিসিবির ১০ টাকা দামের চাল ও অন্যান্য পণ্য উপজেলা পর্যায়ে ও পৌর এলাকায় পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আদালত, এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) চেয়ারম্যানকে বলা হয়েছে।

একই সঙ্গে, টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে আগামী ১১ জুন জানাতে বলা হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব নিজেই।

এ বিষয়ে এর আগে গত সোমবার (১ জুন) শুনানি শুরু করে আরো বিস্তারিত শুনানির জন্যে বুধবার (৩ জুন) দিন ঠিক করেন আদালত। আজ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে জনস্বার্থে গত ১৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ই-মেইলের মাধ্যমে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেছিলেন।

রিটে বিবাদী করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানকে। তারও আগে ৩০ এপ্রিল এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার নির্ধারিত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটটি দায়ের করেন আইনজীবী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581