ট্রিপল মার্ডার, তিন লাশ কাঁধে ঝাড়ু মিছিলের ভয়াল ঘটনা নড়াইলে

  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ১৭:৪৫
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ১৭:৪৫
  • 754 বার পঠিত
ট্রিপল মার্ডার, তিন লাশ কাঁধে ঝাড়ু মিছিলের ভয়াল ঘটনা নড়াইলে
১

নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হবার ঘটনায় গ্রামবাসী ও নিহতের স্বজনরা লাশ কাঁধে নিয়ে শহরে ঝাঁড়ু মিছিলসহ বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ অফিসের সামনে ও লক্ষীপাশা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ওই তিনজন হত্যার জন্য সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম ও তার ভাতিজা ইয়াবা কারবারি সুলতান মাহমুদ বিপ্লবসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা ও সুলতান মাহমুদ বিপ্লবের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা (৫২), মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা (৫৮) ও সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যা (৫০) নিহত হন।

নড়াইল সদর হাসপাতালে নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ লোহাগড়া শহরে আনা হয়। পরে উপজেলা পরিষদের সামনে ও ভেতরে গ্রামবাসীসহ নিহতের স্বজনরা ঝাঁড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। গ্রামবাসীরা অভিযোগ করেন, ইয়াবা কারবারি ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও তার চাচা ডিআইজি শেখ নাজমুল আলম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। ৯টি ঢাল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত। গ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলার প্রস্তুতি চলছে। গ্রামবাসীসহ নিহতের স্বজনরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ইউএনওর কাছে দাবিদাওয়া পেশ করেছে বলেও তিনি জানান।

অভিযোগ বিষয়ে জানতে সিআইডির ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম এর নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581