ঢাকার পথে বরিশাল আওয়ামী লীগের ১১ হাজার নেতাকর্মী

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১৪:৫৯
  • 868 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ১৪:৫৯
  • 868 বার পঠিত
ঢাকার পথে বরিশাল আওয়ামী লীগের ১১ হাজার নেতাকর্মী
৩

টাফ রিপোর্টার \ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিতে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে ঢাকায় রওনা হয়েছেন বরিশাল জেলা ও মহানগরের প্রায় ১১ হাজার নেতাকর্মী। বিশালাকার ৪টি লঞ্চ রিজার্ভ করে বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে বরিশাল নদী বন্দর ত্যাগ করেছেন নেতাকর্মীরা। বিভাগের আরও ৫ হাজার নেতা কর্মী ভিন্নভাবে ঢাকায় যাচ্ছেন। প্রায় ১১ হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নিলেও দুই দিনব্যাপী কাউন্সিলের শেষ দিন ২১ ডিসেম্বর মূল অধিবেশনে অংশ নেবেন বরিশাল জেলা ও মহানগরীর ১২৬ জন কাউন্সিলর। জেলায় ঢাউস সাইজের এবং মহানগরীতে সদ্য অনুষ্ঠিত কাউন্সিলে শুধুমাত্র সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেও জনসংখ্যার ভিত্তিতে জেলায় ১০৮ জন এবং মহানগরীর মাত্র ১৮ জন কাউন্সিলর নির্ধারণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেবে জেলা ও মহানগরীর প্রায় ১১ হাজার ডেলিগেট এবং কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ৪টি রিজার্ভ লঞ্চে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। শুক্রবার কেন্দ্রীয় কাউন্সিলের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করবেন তারা সবাই। ওই দিনই রিজার্ভ লঞ্চে আবার ডেলিগেট নেতাকর্মীরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন। কাউন্সিলের দ্বিতীয় দিন শনিবার মূল অধিবেশনে অংশ নেবেন মহানগরীর ১৮জন কাউন্সিলর। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিতে আগ্রহী অনেক নেতাকর্মী। সবাইকে ঢাকা নেয়া যাচ্ছে না। তারপরও জেলা ও জেলার ১০ উপজেলা এবং মহানগরী মিলিয়ে প্রায় ১৬ হাজার নেতাকর্মী গেলিগেট অংশ নেবে কেন্দ্রীয় কাউন্সিলের প্রথম দিনের অধিবেশনে। দ্বিতীয় দিন ২১ ডিসেম্বর জেলার ১০৮জন কাউন্সিলর অংশ নেবে মূল অধিবেশনে। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর জানান, ২৫ হাজার জনসংখ্যার বিপরীতে একজন করে কাউন্সিলর নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে মহানগরীর ১৮জন এবং জেলা থেকে ১০৮জন কাউন্সিলর অংশ নেবে কেন্দ্রীয় কাউন্সিলের মূল অধিবেশনে। সম্মেলনে অংশ নিতে যাওয়া ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নেতারা জানান, ৪টি লঞ্চ প্রাথমিকভাবে রিজার্ভ করা হয়েছে ঢাকার কাউন্সিলে যাওয়ার জন্য। নেতাকর্মীদের ভীড় বেশি হলে কিংবা ৪টি লঞ্চে স্থান সংকুলান না হলে তাৎক্ষণিক আরও লঞ্চের ব্যবস্থা করা হবে। লঞ্চে রাতে তাদের থাকা-খাওয়া, পরদিন সকাল-দুপুর এবং রাতের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ কেন্দ্রীয় কাউন্সিলে যাওয়া-আসাসহ যাবতীয় সব কিছু তদারক করছেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা দায়িত্বপ্রাপ্ত নেতারা।
>

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581