তালতলীতে ছাত্রদলের ১১ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২০, ০৬:৪৯
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২০, ০৬:৪৯
  • 776 বার পঠিত
তালতলীতে ছাত্রদলের ১১ নেতার পদত্যাগ
৩

নিপীড়িত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কালো টাকায় মাদক ও হত্যা মামলার আসামিদের উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে অভিযোগ এনে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়কসহ ১১ জন নেতা দলীয় স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালতলী সাংবাদিক ফোরামে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলের রাজনীতি করে আসছি। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে হামলা-মামলা জেল-জুলুম ও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। দলের এই দুর্দিনে রাজপথে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছি। কিন্তু গত ১৯শে সেপ্টেম্বর রাত ৯টার দিকে বরিশাল বিভাগীয় টিম ও স্থানীয় কিছু স্বার্থলোভীরা টাকার বিনিময়ে বিনিময়ে ছাত্রদলের নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে মাদক ও হত্যা মামলার আসামীদের এবং অছাত্র ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রী সংসদ। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সদ্য ঘোষিত কমিটি থেকে যারা পদত্যাগ করলেন তারা হলেনÑ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসন, যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, সদস্য শামীম বেপারী, সজিব খান, কাওছার আলম এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল মীর, সদস্য জাকারিয়া ও মো. রাকিবুল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যেমে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ রেজা পদত্যাগের ঘোষণা দেন।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581