ত্রাণের চাল আত্মসাৎ: দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত

  • আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ০৭:২৬
  • 895 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ০৭:২৬
  • 895 বার পঠিত
ত্রাণের চাল আত্মসাৎ: দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত
২

ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরউল্লাহসহ দুই মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত অন্যরা হলেন- ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

গত ১৯ অক্টোবর থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

গত ৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে আত্মসাৎ করা ত্রাণের চাল অটোবাইকযোগে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে দুমকির ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ বস্তা ত্রাণের চাল জব্দ করেন।

এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যান জাফরউল্লাহ এবং দুই ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য পলাতক রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581