ধর্মঘটে নৌপথে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৭:৪২
  • 1147 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৭:৪২
  • 1147 বার পঠিত
ধর্মঘটে নৌপথে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা
৫

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি (ধর্মঘট) শুরু করেছেন নৌযান শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন নৌপথে চলাচলকারী যাত্রীরা। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতির ফলে যাত্রী, পণ্য ও জ্বালানিবাহীসহ দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ। এতে নৌপথে যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : নৌযান শ্রমিকদের ধর্মঘটে বরিশাল নদী বন্দরে শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এ কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দরে এসে ফিরে যান যাত্রীরা। পণ্য পরিবহন ও খালাস বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে। ধর্মঘটের কারণে সকাল থেকেই যাত্রীবাহী লঞ্চ পন্টুন থেকে সরিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে।

কর্মবিরতি উপেক্ষা করে ওয়াটার বাস গ্রীনলাইন চলাচল করছে। সকালে যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রীনলাইন ছেড়ে গেছে। এছাড়া কম দূরত্বের অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রলার কিংবা স্পিডবোটযোগে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেন। অনেকে আবার দীর্ঘক্ষণ নদী বন্দরে অপেক্ষার পর ফিরে যান। কেউ কেউ আবার দীর্ঘক্ষণ লঞ্চ ধর্মঘট প্রত্যাহারের আশায় অপেক্ষা করছেন। কর্মবিরতির সমর্থনে সকাল ১০টার দিকে বরিশাল নদী বন্দরে মিছিল করেছেন নৌযান শ্রমিকরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক মাস্টার একিন আলী জানান, শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। এ কারণে সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে পণ্যবাহী নৌযানও চলছে না।

 

তিনি বলেন, রাতে বরিশাল-ঢাকা রুটের লঞ্চও চলাচল করবে না। ধর্মঘট পালনে নৌযান শ্রমিকরা সকাল থেকে বন্দর সংলগ্ন নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581