নবম শ্রেণির স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে সহ মামা-নানার হাত-পা ভেঙে দিল বখাটেরা

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২১:৩৮
  • 866 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২১:৩৮
  • 866 বার পঠিত
নবম শ্রেণির স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে সহ মামা-নানার হাত-পা ভেঙে দিল বখাটেরা
১

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা, মামা ও নানাকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে স্থানীয় মাদকসেবী সাইফুল, রাজু ও ইয়াছিন নামে তিন বখাটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবাসহ আহত তিন জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে সাইফুল, রাজু ও ইয়াছিন এলাকায় বখাটেপনা করে বেড়ায় বলে স্থানীয়রা জানায়।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, গত রোববার বিকেলে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি আসার পথে পথরোধ করে মেয়েকে উত্ত্যক্ত করে স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এসময় মেয়ে এর প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত করে সাইফুল, রাজু ও ইয়াছিন। পরে এ ঘটনা বাড়িতে এসে ওর মা কে জানায়। এরপর সোমবার সাইফুলকে ডেকে এনে কয়েকটি থাপ্পর দিয়ে সংশোধন হতে বলেন মেয়ের মামা করিম ও নানা হানিফা। এসময় বখাটে সাইফুল আর উত্যক্ত করবেন না বলে
ছাত্রীর পা ধরে ক্ষমা চান। এর জেরে আজ সকাল ১০টা দিকে বাড়ির সামনে এসে বখাটেরা পিটিয়ে মামা করিমের বাম পা ও নানা হানিফার বাম হাত ভেঙে দেয় আমাকে পিটিয়ে আহত করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া আফরিন বলেন, আহতদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মো. সাহাবুদ্দিন বলেন, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581