নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা: ২৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২২, ০৬:১১
  • 742 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২২, ০৬:১১
  • 742 বার পঠিত
নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা: ২৮ জনের বিরুদ্ধে মামলা
৫

ঝালকাঠি নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদারকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে জেলা পরিষদের সদস্য জে.এম হাতেম ইঞ্জিনিয়ারসহ ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে রানাপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) সাইদুল ইসলাম মন্টু নলছিটি থানায় এ মামলা করেন।

হত্যাচেষ্টা মামলার নামোল্লেখ করা আসামিরা হলেন, উপজেলার নলবুনিয়া গ্রামের সোবাহান সিকদারের ছেলে মনির সিকদার, উত্তর রানাপাশা গ্রামের লতিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, একই গ্রামের মুনসুর হাওলাদারের ছেলে মো. রাজিব, মো. মাইনুল, উত্তর কাঠিপাড়া গ্রামের আশ্রাফ আলী খানের ছেলে ফয়সাল, একই গ্রামের আদম আলীর ছেলে মো. জুয়েল ও সুবিদপুর গ্রামের মো. মজিবরের ছেলে জুয়েল।

এরআগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলছিটি লঞ্চঘাট এলাকায় খোকন মােড়লের চায়ের দোকানের সামনে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ও মেম্বার সাইদুল ইসলাম মন্টুর ওপর হামলার ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে লঞ্চযোগে ঢাকা যাওয়ার পথে লঞ্চঘাট এলাকায় আাসামিরা দা, লোহার রড, হকিস্টিক ও হাতুড়ি নিয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ওপর অতর্কিত হামলা করে। ওই সময় চেয়ারম্যানের প্রাণ রক্ষায় মেম্বার মন্টু এগিয়ে এলে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। একপর্যায়ে তারা মেম্বার মন্টুর পকেটে থাকা নগদ ৩৮ হাজার ১শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইউপি চেয়ারম্যান ও মেম্বার মন্টুর ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে সটকে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মেম্বার মন্টুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, জুয়েল নামে এক আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581