নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২১, ০৭:০৮
  • 737 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২১, ০৭:০৮
  • 737 বার পঠিত
নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা
৩

টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

নিউজিল্যান্ডের দেওয়া ৬১ রানের মামুলি টার্গেট বাংলাদেশ টপকে গেছে মাত্র ১৫ ওভারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৫ রানের ইনিংস খেলেন। এছাড়া মুশফিকুর রহীম ১৬ ও অধিনায়ক মাহমদ উল্লাহ রিয়াদ ১৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং মাত্র ৬০ রানেই অল-আউট হয় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও টম ল্যাথাম ১৮ রান করে করলেও অন্য কোনো কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি। বাংলাদেশের পক্ষে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট লাভ করেন। এ ছাড়া সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ১১তম ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগাররা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581