নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৩:৪৯
  • 308 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৩:৪৯
  • 308 বার পঠিত
নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে: প্রধানমন্ত্রী
৩

নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০১ সালে কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাসকর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল।

রোববার গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

ভয়াল ২১ আগস্টের সেই গ্রেনেড হামলার ঘটনায় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম এই গ্রেনেড হামলা চালায়। তারা গণতন্ত্রের কথা বলে, তাহলে এটা কিসের গণতন্ত্র? একটা প্রকাশ্য জনসভায় কীভাবে গ্রেনেড মারতে পারে?’

শেখ হাসিনা বলেন, ‘আমি বাবার পথ ধরেই এ দেশের মানুষের জন্য কাজ করছি। গ্রেনেড, বোমা, বুলেট দিয়ে বারবার হত্যাচেষ্টা হয়েছে। আল্লাহর রহমতে নেতাকর্মীরা আমাকে বাঁচিয়েছেন।’

তিনি বলেন, ২১ আগস্ট নারকীয় হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করা ছিল সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো হত্যাকারীদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581